৮ মার্চ International Women’s Day-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় র্যালী, নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার ও কন্যার অধিকার”।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নারীর অধিকার, ন্যায়বিচার ও কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও সমঅধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস (ফুলবাড়ী-২ শাখা), কুড়িগ্রাম, উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফুলবাড়ী, কুড়িগ্রাম, টিএমএসএস (কাশিপুর শাখা), কুড়িগ্রাম-এর প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং কন্যাশিশুর জন্য একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।






