1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারার আলোচিত হত্যাকাণ্ড.. মুখমণ্ডল পুড়িয়ে সোহেল রানা হত্যাকাণ্ডের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের প্রেসব্রিফিং ভেড়ামারায় জার্মানি প্রবাসী সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন। গ্রেফতার — ৫ বালুয়াকান্দি স্টেশনে ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি: দুর্ঘটনা এড়াতে জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি বাকলিয়ায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র সহ ৬ ডাকাত গ্রেপ্তার ফরিদপুরের সালথায় দুই মোড়লের আধিপত্যের লড়াই : ভাঙচুর-অগ্নিসংযোগে দিশেহারা সাধারণ মানুষ ধর্ষণের পর হত্যা করা হয় মেয়েকে, সেই চিকিৎসকের মা ইতিহাস গড়লেন গঙ্গাচড়া উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি ‘বানোয়াট’: যুক্তরাষ্ট্র পুলিশের বিদ্যমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ায় তুলকালাম কান্ড

ফুলবাড়ীতে ছেলে কর্তৃক বাবা খুন

মোঃ নাজমুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছেলে সাজেদুল (২৮) কর্তৃক পিতা আকবর আলী ওরফে একাব্বর মেম্মার নামের একজন খুন হয়েছে। ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জৌতইন্দ্রনারায়ন গ্রামে এই ঘটনা ঘটে।

গত বুধবার (০৬ এপ্রিল) সকাল ০৯.৩০ ঘটিকার সময় আকবর আলী ওরফে একাব্বর মেম্মার তার বাড়ীতে সাংসারিক কাজকর্ম করাকালে হত্যাকারী ছেলে সাজেদুল (২৮) এর সাথে ইরি ক্ষেতে সেচ (পানি) দেয়ার বিষয় নিয়ে বাক বিতন্ডার সৃষ্টি হয়। বাক বিতন্ডার একপর্যায়ে সাজেদুল (২৮) বাড়ীতে থাকা তরকারী কাটার ধারালো ছোড়া দিয়ে তার বাবা আকবর আলী ওরফে একাব্বর মেম্মারের পেটে হান দেয়। আকবর আলী ওরফে একাব্বর মেম্মার তার হাত দিয়ে ঠেকাতে গিয়ে হাতে কাটা জখম হয়। সাজেদুল (২৮) পূনরায় উক্ত ছোরা দিয়ে আকবর আলী ওরফে একাব্বর মেম্মারের পেটে হান দেয়। সেই সময় সাজেদুল (২৮) এর মা সাহের বানু (৫২)সেখানে আসলে সাজেদুল তাকেও হান দিয়ে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করে। শোর চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে এসে সাজেদুলের হাত থেকে ধারালো ছোড়াটি উদ্ধার করলে হত্যাকারী সাজেদুল পালিয়ে যায়। স্থানীয় লোকজন জখমীদ্বয়কে দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌছালে একই তারিখ বিকাল ০৩.২০ ঘটিকায় আকবর আলী ওরফে একাব্বর মেম্মার মৃত্যুবরন করেন এবং তার স্ত্রী সাহের বানু (৫২) বর্তমানে গুরুত্বর জখমী অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয় সুত্রে জানা যায় যে, পারিবারিক ভাবে সাজেদুল (২৮) এর সাথে তার বাবা আকবর আলী ওরফে একাব্বর মেম্মারের সহ পরিবারের সকল সদস্যদের সাথে তার তেমন কোন সর্ম্পক নাই। সাজেদুল (২৮) এর উৎশৃংখল আচরনের কারনে তার স্ত্রী দুই সন্তান সহ গত ০২ বছর ধরে ঢাকায় থাকে। সাজেদুল (২৮) এর সাথে তার তেমন কোন যোগাযোগ নাই। সাজেদুল একজন মানুষিক বিকারগ্রস্থ বলেও এলাকার লোকজন জানায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক নাগরিক সংবাদকে জানায় যে, ঘটনার পরপরই ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকারি সাজেদুল (২৮)কে গ্রেফতার সহ হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো ছোড়া জব্দ করা হয়েছে। মৃত হেদ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুরে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। সাজেদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com