1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

কেন্দুয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ায় তুলকালাম কান্ড

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
 কেন্দুয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ায় তুলকালাম কান্ড ঘটেছে।
রোববার (৩ মে) গণিত বিষয়ে পরীক্ষা শেষে দিনভর উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এঘটনায় ঘটে। জানা যায়, রোববার সকালে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে
নির্ধারিত সময়ে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেয় এসএসসি পরীক্ষার্থীরা। নিয়ম অনুযায়ী ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকলেও কেন্দ্র কর্তৃপক্ষ তাদের তা ব্যবহার করতে দেয়নি। ফলে তারা পরীক্ষায় চরম ভোগান্তির শিকার হয়। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। দিনভর শিক্ষার্থী ও অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ চালায়। স্থানীয় প্রশাসন বিক্ষোভ পরিস্থিতি কোন ভাবেই স্বাভাবিক করতে পারেনি। দিন গড়িয়ে রাতে চলে বিক্ষোভ। তাদের দাবি পুঃরায় পরীক্ষা নিতে হবে। কক্ষ পরিদর্শকের বাসায়ও হামলা হয়। পরিস্থিতি বেগতিক দিকে যেতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং আটকে থাকা শিক্ষকদের মুক্ত করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
ঘটনাটি নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এসময় ইউএনও রিফাতুল ইসলাম, ওসি মেহেদী মাকসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তবে সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়
এবং জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে ফলাফল পার্সেন্টিস নিয়ে এঘটনা ঘটেছে কি-না?  বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com