1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

গঙ্গাচড়া উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃআখতারুজ্জামান তিতাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পরেই জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এরপর ফুটবলে লাথি মেরে খেলা শুরুর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও বক্তব্য  রাখেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা ও জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব শায়লা জেসমিন সাঈদ। এ সময় উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারী আশরাফুল আলম, গঙ্গাচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মনিচুর রহমানসহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উদ্বোধনী খেলায় রাজবল্লভ সপ্রাবি বনাম শেরপুর পুটিমারী সপ্রাবি এবং মৌভাষা সপ্রাবি বনাম বিনবিনা আউলিয়ারহাট সপ্রাবি অংশগ্রহণ করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com