1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত

ফুল বহনের জন্য ট্রেনে কুলিং বগির ব্যবস্থা,চাষিরা আনন্দিত

ইব্রাহিম কারদি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

যশোর-২ ( ঝিকরগাছা-চৌগাছা ) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ তোহিদুজ্জামান তুহিন ৭ই জানুয়ারি বিজয়ের পর, এই প্রথম গদখালি বাজারে এসেছেন,পূর্ব প্রস্তুতি ছাড়াই|সঙ্গে ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অনেকে |যশোর বেনাপোল হাইওয়ের পাশে হাফিজুর  সরদারের মার্কেটের সামনে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য |মাননীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিনের সামনে গদখালির সমস্যা তুলে ধরেন ৪ নং গদখালী ইউনিয়নের ৪ং ওয়ার্ডের গদখালী ইউনিয়ন পরিষদের  সাবেক সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম |

ডাঃ তহিদুজ্জামান তুহিন আশ্বাস দিয়েছেন সব সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে , তবে খুবই দ্রুত ফুল বহনের  জন্য ট্রেনে কুলিং বগির  ব্যবস্থা করা হবে |আপাতত গদখালী থেকে বহন করা যাবেনা, ঝিকরগাছাই  নিয়ে গিয়ে বহন  করতে হবে |চাষীরা বলছে ভোগান্তি  হলেও কিছুটা উপকার হবে| উপস্থিত চাষীদের দাবি গদখালী রেল স্টেশন পুনরায়  চালু করা, গদখালি রেলস্টেশন চালু হলে গদখালির শুধু ফুল না, সবজি ও সারাদেশে সরবরাহ করা যাবে |সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন  বলেছেন গদখালি কে  পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন| পর্যটন কেন্দ্র হিসেবে যদি গড়ে তুলতে চান তাহলে আগে গদখালী রেল স্টেশন চালুর  প্রয়োজন আছে এমনটাই বলছেন স্থানীয়রা |আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা উপদেষ্টা মন্ডলের সদস্য   সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোফায়েল  আহমেদের  জামাতা যশোর-২ আসনের এই সদস্য| ঝিকরগাছাই ওহাব দৌলাতুন্নেসা ফাউন্ডেশন  এর কর্ণধার তৌহিদুজ্জামান তুহিন |সংসদ সদস্য আরো বলেন  আমার ফাউন্ডেশন থেকে ফ্রী সেবা দেয়া হবে,কিছু কিছু ক্ষেত্রে নামমাত্র ফি নিয়া হবে |আপনাদের জন্য আমার ফাউন্ডেশন এর দরজা সব সময় খোলা |

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com