1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ফেনীতে আরাফাত রহমান কোকো ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন

মোহাম্মদ হানিফ জেলা প্রতিনিধি ফেনী
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নে ক্রীড়াপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে আরাফাত রহমান কোকো ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ও এলপিএল-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে লাঙ্গলমোড়া মাঠে।
বিকেল গড়াতেই মাঠজুড়ে ভিড় জমায় স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা। উৎসবমুখর পরিবেশে বেলুন ও ফিতা কাটার মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঘোপাল ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মোস্তফা মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে ঘোপাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদান স্মরণ করে তার নামে এই টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ঘোপাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী,
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ভূঁইয়া,
জেলা স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম রাসেল,
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহীম মিয়াজী নয়ন,
উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন,
মাস্টার কামরুল ইসলাম,
তৈয়ব উল্লাহ টিপু,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন নয়ন,
ঘোপাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা এস রহমান রাসেল,
জেলা ছাত্রদলের সদস্য আবুল কালাম আজাদ,
ঘোপাল ইউনিয়ন কোকো স্মৃতি পরিষদের আহবায়ক নুর উদ্দিন রানা,
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ শাখাওয়াত হোসেন রানাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজক সূত্রে জানা যায়, এই ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচে থাকবে আলোকসজ্জা ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা।
নিউজ লেখার সময় পর্যন্ত উদ্বোধনী ম্যাচে দোলতপুর আদর্শ পাড়া একাদশ ও কে এম হাট শিকদার তালুক একাদশ-এর মধ্যকার খেলা চলমান ছিল। উদ্বোধনী ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার পথ সুগম করবে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com