1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফেনীতে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির শিক্ষা তুলে ধরে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম; দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত
পবিত্র রমজান উপলক্ষে হেযবুত তওহীদ ফেনী জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ফেনী শহরের হসপিটাল মোড়ে অবস্থিত ইউনিক কমিউনিটি সেন্টারে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির জনাব মাহাবুর আলম। তিনি পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, সওম বা রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একজন মুমিনের আত্মশুদ্ধি, আত্মসংযম ও তাকওয়া অর্জনের কঠোর সাধনা। রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, রোজার প্রকৃত চেতনা মানুষকে অন্যায়, অবিচার ও অসত্য থেকে দূরে রাখে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় উপ-কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব রাকিব আল হাসান (লিহি)। তিনি তার বক্তব্যে বলেন, যুগে যুগে পৃথিবীতে যত ইতিবাচক পরিবর্তন ও বিপ্লব সংঘটিত হয়েছে, তার নেপথ্যে ছিল বিপ্লবীদের চারিত্রিক দৃঢ়তা ও আত্মসংযম। সওম মানুষকে সেই অনিবার্য চারিত্রিক গুণাবলী অর্জনে সহায়তা করে, যা একটি ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।
ফেনী জেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল ওয়াহেদ মামুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি নুরুল আফসার সোহাগ, সাধারণ সম্পাদক নুরুল আলম এবং ফেনী সদর থানা সভাপতি একরামুল হক।
এছাড়া ফুলগাজী উপজেলা সভাপতি মঞ্জুর বিন সুলতান, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মো. ইকবাল হোসেন, সোনাগাজী উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মজনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com