1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ফেনীতে ৫ হতদরিদ্রের হাতে দেড় লাখ টাকার চেক প্রদান

মোহাম্মদ হানিফ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
সমাজসেবা মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা বিতরণ; টেলিভিশন জার্নালিস্ট ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতি
ফেনীতে পাঁচজন হতদরিদ্র ব্যক্তির মাঝে দেড় লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা মন্ত্রণালয়-এর উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। বুধবার (বিকাল) শহরের ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হতদরিদ্রদের হাতে চেক তুলে দেন পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া এবং সিনিয়র সাংবাদিক আবু তাহের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ভূঁইয়া, যুবদলের সাধারণ সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, চ্যানেল ওয়ান প্রতিনিধি নজির আহম্মদ রতন, দীপ্ত টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এবং এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আয়োজকরা জানান, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের একটি অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রতি হতদরিদ্র ব্যক্তি ৩০ হাজার টাকা করে চেক পেয়েছেন। মোট বিতরণকৃত অর্থের পরিমাণ এক লাখ পঞ্চাশ হাজার টাকা।
বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মহল এগিয়ে এলে হতদরিদ্র মানুষের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com