1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব-এর ইফতার মাহফিলে সাংবাদিক ও বিশিষ্টজনের মিলনমেলা

মোহাম্মদ হানিফ  
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
রমজানের চেতনায় ঐক্য, পেশাগত দায়িত্বে সততা ও সাহসিকতার আহ্বান; উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ক্লাব মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিল সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
ক্লাবের সভাপতি আতিয়ার সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবী নেওয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সাল, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ এনামুল হক খোন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম, ফেনী ফালাহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতী ফারুক আহমেদ, তথ্য অফিসার এসএম আল আমীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বিএনপি, জামায়াত, যুবদল, রেড ক্রিসেন্ট ও অন্যান্য সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ট্রাফিক পুলিশের ইনচার্জ এসএম শওকত, ফেনী জেলা মাধ্যমিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বন্ধুর বন্ধনের সভাপতি তাজ উদ্দিন পলাশ, ফেনী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সমীর উদ্দিন ভূঁইয়া। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাব সদস্য আহছান উল্যাহ।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এ মাসে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়। তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গণতন্ত্রকে শক্তিশালী করে। ফেনীর গণমাধ্যম অঙ্গনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ইফতার মাহফিলে ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। প্রাণবন্ত পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com