1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার

ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে লক্ষ্মীপুরে এ্যানি চৌধুরী।

মুশফিকুর রহমান সৈকত
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা দেশকে ধ্বংস করার জন্য এমন কিছু বাকি নেই যা তিনি করেননি। কারণ তার কাছে ক্ষমতাই বড় ছিল। ক্ষমতাকে স্থায়ী করতে তিনি একের পর এক গুম-খুন করেছেন। তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে “ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে। শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়ে দেশের ছাত্র-জনতাকে হত্যা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘ অনুরোধ করেছে।” এটি দেশের জন্য এ মুহূর্তে গুরুত্বপূর্ণ। রোববার (১৬ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে অতিথিরা বার্ষিক ক্রীড়ার বিভিন্ন খেলার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ্যানি বলেন, জাতিসংঘের প্রতিবেদনটি একটি দালিলিক প্রমাণ। এই দলিল বাংলাদেশ সরকারকে সংরক্ষিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যপুস্তকে এই দলিল লিপিবদ্ধ করতে হবে। যদি এ সরকার না করে, ইনশাআল্লাহ এ দেশে একটা নির্বাচন হবে। আমরা আশা করছি, খুব শিগগিরই দেশে স্বাভাবিক নিয়মে একটি সুন্দর নির্বাচন হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেই সরকারের নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ। তখন জাতিসংঘের ঐতিহাসিক দলিল আগামী দিনের পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা আমরা করবো। যুগের পর যুগ, বছরের পর বছর এ দেশের মানুষ যেন এ অপকীর্তি, গুম-খুন, দুর্নীতির সঙ্গে অবহিত থাকে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের মাঝে যে দেশপ্রেম জাগ্রত হয়েছে, তা অনুভব করার মতো। এটি আমাদেরকে অনুপ্রাণিত করে। বিশেষ করে জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করার পরও তারা পিছপা হয়নি। তাদের সঙ্গে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও অভিভাবকরা ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুরাদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র সাহাব উদ্দিন সাবু, হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন ও বিদ্যালয়ের আজীবন সদস্য আলমগীর হোসেন রাজু প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com