1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বগুড়ার কৃতী সন্তান আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ প্রাপ্ত

মোঃ আব্দুল্লাহ আল মামুন খাঁন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
বগুড়ার কৃতী সন্তান, বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান রুমন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আতিকুর রহমান রুমন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, লেখালেখি ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।
তিনি বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ‘বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক সচেতনতা, লেখনীশক্তি ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দলীয় ও গণমাধ্যম মহলে সুপরিচিত।
১৯৭৫ সালের ১৫ মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে তাঁর জন্ম। তাঁর পিতা মরহুম হাফিজুর রহমান ছিলেন একজন সরকারি চাকরিজীবী ও সমাজসেবক। মা মরহুমা ফেরদৌসী বেগম ছিলেন গৃহিণী এবং এফ.এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান।
সাংবাদিকতা ছাড়াও তিনি একজন লেখক হিসেবে পরিচিত। তাঁর রচিত একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছেন।
জেলার সচেতন মহল মনে করছে, তাঁর অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে সবসময় সঠিক পথে পরিচালিত করেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com