1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Abdur Rahim Siblu
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় ও মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর যৌথ উদ্যোগে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ-এর সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন (বিসিএস শিক্ষা) জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
বিদ্যালয় দুটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম দুদু প্রাং এবং মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওঃ মোঃ আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) পরিতোষ চন্দ্র সরকার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু শাহীন সানি।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি হুমায়ূন কবির হিমু, সেক্রেটারি আবু মুসা বিপ্লব, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হাসান এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী পর্ব শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com