1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বগুড়া সদর-৬ উপনির্বাচন উপলক্ষে লিফলেট বিতরণ

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
আসন্ন বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা’র পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল ২০২৬) শহরের ১ নম্বর ওয়ার্ডের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয় এবং প্রার্থীর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সাধারণ ভোটারদের মাঝে তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত থেকে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন বগুড়া শহর তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মোহন।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
লিফলেট বিতরণকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ভোটারদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, আগামী উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়া সদর-৬ আসনে ইতোমধ্যেই প্রচারণা জোরদার হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com