বগুড়ার সোনাতলা উপজেলার পুরাতন বন্দর এলাকা থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ পুরিয়া হেরোইনসহ কূ-খ্যাত মাদক ব্যবসায়ী মোছাঃ ছবি বেগম (৩৫) গ্রেফতার : ৪ মাসের বিনাশ্রম করাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, মোছাঃ ছবি বেগম (৩৫), স্বামী মোঃ শহিদুল ইসলাম, সাংঃ পুরাতন বন্দর , সোনাতলা।আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহানাজ পারভীনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে, সোনাতলা উপজেলার পুরাতন বন্দর এলাকা থেকে কূ-খ্যাত মাদক ব্যবসায়ী মোছাঃ ছবি বেগমকে ৩ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন ৬ পুরিয়াসহ গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত আসামী কূ-খ্যাত মাদক ব্যবসায়ী ছবি বেগবের ৪ মাসের বিনাশ্রম করাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
(বিঃ দ্রঃ আলামত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ধংস করেন)