1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারী উত্তরা ইপিজেডে আসছে নতুন কোম্পানি, কর্মসংস্থান হবে আরো প্রায় চার হাজার মানুষের! সোনাগাজীতে শহীদ বোরহান স্মৃতি পাঠাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড নবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফিরোজ কবিরের ইন্তেকাল এলাকায় শোকের ছায়া, পরিবারের আহাজারি সংরক্ষিত নারী এমপি হওয়ার মধ্যে আলোচনা শীর্ষ, বিএনপি’র নেত্রী বীথিকা বিনতে হোসাইন গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নড়াইলে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত ছিনতাই, অভিযুক্ত পলাতক নন্দীগ্রামে মিলন হোসেন হত্যার দাবিতে উপজেলা ও পৌর ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালন করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত চার জন

বগুড়া মহাস্থানগড়ে ১৩’শ বছর আগের কূপ পাওয়া গেছে

স্বপন কুমার সাহা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়িতে পাওয়া গেছে ১৩ শ বছর পুরোনো কূপ সহ আড়াই হাজার বছরের প্রাচীন নিদর্শন। বাংলাদেশ ও ফ্রান্স সরকার যৌথভাবে এই খোঁড়ার কাজ পরিচালনা করে। মহাস্থানগড়ের বৈরাগীর ভিটার ৫টি জায়গায় খোঁড়ার সময় মোট ৮টি কূপের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই এলাকাটি কোন বাণিজ্যিক কেন্দ্র অথবা খাদ্য গুদামঘর ছিল। সেখানে বেশ কিছু মৃৎপাত্র, মৃৎপাত্রের ভগ্নাংশ, মাটির বিশালাকার একটি মটকা পাওয়া গেছে। মৃৎপাত্রগুলো  উজ্জ্বল চকচকে কালো মসৃণ, যা মৌর্য আমলের বলে মনে করা হয়। কূপগুলোর মধ্যে একটি কূপ একেবারেই ব্যতিক্রম। কূপটি প্রায় ৬ফুট গভীর এবং ৪৬ সারি ইটের গাঁথুনি বিশিষ্ট কূপ। এছাড়া অন্যগুলো পাতকূপ। প্রত্নবিদদের মতে, ইটের গাঁথুনি বিশিষ্ট কূপটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর অর্থাৎ পাল আমলের হতে পারে এবং এই কূপ থেকে মানুষেরা খাবার পানি সংগ্রহ করত। এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি, আমাদেরও প্রাচীন নগর সভ্যতার ইতিহাস রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com