1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সোনাগাজীতে শহীদ বোরহান স্মৃতি পাঠাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে
নাশকতার অভিযোগ, প্রশাসনের তদন্ত দাবী; দুই দোকানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি
সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে জুলাই শহীদ বোরহানের নামে প্রতিষ্ঠিত ‘ফুলকুঁড়ি নগর শহীদ বোরহান স্মৃতি পাঠাগার’সহ দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি নাশকতা কিনা—তা খতিয়ে দেখার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে সোনাগাজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় সোনাগাজী মডেল থানা পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা সহযোগিতা করেন।
ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসন ও রাজনৈতিক নেতারা
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন। তার সঙ্গে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মোস্তফা, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মোশারফ হোসেন, উপজেলা এবি পার্টির সাধারণ সম্পাদক ওয়াসিউর রহমান খসরুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠাগারের সমন্বয়ক ও জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি নুর উদ্দিন রনি জানান, “আগুনের সূত্রপাত সম্পর্কে আমরা নিশ্চিত নই। তবে জুলাই বিপ্লবের বিরোধী কোনো শক্তির সংশ্লিষ্টতা আছে কিনা, তা প্রশাসনকে গুরুত্বসহকারে তদন্ত করতে হবে।” তিনি বলেন, অগ্নিকাণ্ডে পাঠাগারের অন্তত ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মোশারফ হোসেনও অগ্নিকাণ্ডটি কোনো নাশকতার অংশ কিনা তা তদন্তের দাবি জানান।
ব্যবসায়ীর দাবি: পরিকল্পিতভাবে আগুন
আগুনে ক্ষতিগ্রস্ত ‘ভাই ভাই স্টোর’-এর মালিক ইউনুস মাসুদ অভিযোগ করে বলেন, “পরিকল্পিতভাবেই আমার দোকানে আগুন লাগানো হয়েছে।” তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নুরুল আলম জানান, খবর পাওয়ার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
প্রশাসনের আশ্বাস
উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শহীদ বোরহান স্মৃতি পাঠাগার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগিতা করা হবে।” তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com