বটিয়াঘাটা উপজেলার জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার’র আয়োজনে ২৫ ডিসেম্বর বড়দিন’র পূর্ব প্রস্তুতি “প্রাক বড়দিন” নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ অ্যাসেম্বলিজ অফ গড চার্চ’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান রেভাঃ যোনাথন এল, মুন্সীর সভাপতিত্বে স্থানীয় এজি চার্চে অনুষ্ঠিত হয় । জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার’র সহকারী শিক্ষক সমাবেশ বরকন্দাজ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ, জলমা ইউনিয়ন পরিষদ’র ইউপি চেয়ারম্যান পার্থ রায় মিঠু, জলমা ইউনিয়ন পরিষদ’র সংরক্ষিত আসন’র ইউপি সদস্য তপতী রাণী বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে লিংকন হালদার সুবাস,জন দীলিপ সরকার, কৈয়া এজি চার্চের পালক প্যাট্রিক এম সরকার,বিএজিসি পশ্চিম বিভাগ’র ভাইস-চেয়ারম্যান রেভাঃ সুভাষ রায়, দানিয়েল বৈদ্য, শিক্ষক যথাক্রমে প্রধান শিক্ষক পলাশ মোল্লা, রানা জয়ধর,সিসিলিয়া মন্ডল,অনুভা রায়, সন্ধ্যা রাণী বিশ্বাস, স্পন্সর ছাত্রছাত্রী যথাক্রমে অমৃতা টিকাদার,সৃজা মন্ডল, বনানী টিকাদার,অতি টিকাদার, তিতলি টিকাদার সহ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএজিসি পশ্চিম বিভাগ’র চেয়ারম্যান ও জলমা আশীর্বাদ হোপ সেন্টার এন্ড এজি চার্চের স্থানীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেভাঃ প্রবীর মন্ডল। অনুষ্টানের শেষে কেক কাটা, বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয় ।