1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বন বিভাগের জমি দখল

আনন্দ রায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি দখল করে নির্মাণাধীন প্রাচীর ও টিনের বেড়া ভেঙে গুড়িয়ে দিয়েছে বন বিভাগ।বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নয়নপুর (ডিবিএল সিরামিকস) সংলগ্ন ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন জমির অবৈধ স্থাপনা সরিয়ে সেখানে সামাজিক বনায়নের আওতায় আকাশমনি গাছের চারা রোপণ করে বন বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন শুভ। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুকলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন শুভ বলেন, এস এ ১৭৭৩ দাগের সবটুকু জমি বন বিভাগের গেজেটভুক্ত এর মধ্যে ৩.০৮ একর জমি দখল করে নিয়েছিল একটি চক্র। খবর পেয়ে সীমানা প্রাচীর ও টিনের বেড়া ভেঙে বনবিভাগের জায়গা উদ্ধার করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com