1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

বরগুনার পাথরঘাটায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

এম এস সজীব
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে
বরগুনা জেলার পাথরঘাটায় এসএসসি পরীক্ষার হলে অসাধুপায় অবলম্বন (নকল) করার দায়ে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। ওই কেন্দ্রে কর্তব্যরত দুই শিক্ষককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে পাথরঘাটা কে.এম. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা সবাই কারিগরি শাখায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার্থী ছিল।
বহিষ্কার করা পরীক্ষার্থীরা হলো কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের জাহিদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, রেজবুল মাহমুদ, বারি আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের জান্নাতি ও বারি আজাদ মাধ্যমিক বিদ্যালয় মোসাম্মৎ শামসুন্নাহার। এছাড়াও দায়িত্ব অবহেলার কারণে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. বেল্লাল হোসেন ও রিপন সমাদ্দারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (একাডেমিক সুপারভাইজার) মো. মনিরুল ইসলাম জানান, প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। অসাধুপায় অবলম্বন করায় ইউএনও পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুইজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, এসএসসি পরীক্ষার প্রথম দিনেই পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হল থেকে কারিগরি শাখার পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, ওই পাঁচ পরীক্ষার্থী এই বছরে আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবে না। পাশাপাশি একই হলে দায়িত্বরত দুই শিক্ষক বেল্লাল ও রিপনকে তাদের দায়িত্বে অবহেলার করার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com