1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বরগুনায় ছাত্রলীগ কর্মীর এ্যাকশন রণক্ষেত্র

এম এস সজীব
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটায় এক‌ ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে রাজনৈতিক প্রতিপক্ষ। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য সমর্থক দুইগ্রুপ পাথরঘাটা শহরকে রণক্ষেত্রে পরিনত করে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।আহত বাবুর অভিযোগ, সন্ধ্যায় পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্র এলাকায় অবস্থান করছিলেন তিনি। এসময় দেশীয় অস্ত্র দিয়ে তার উপর সুমন শীল, সোহেল, ইলিয়াসসহ তার বেশ কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষ হামলা চালালে তার শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত বাবু ও অভিযুক্তরা সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর এনামুল সমর্থকরা পাথরঘাটা পৌর শহরে প্রতিবাদ মিছিল বের করলে সংসদ সদস্য সুলতানা নাদিরার সমর্থকরাও তাদের বিপরীতে অবস্থান নেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পরে এ বিষয় সংবাদ সম্মেলন করে এমপি সুলতানা নাদিরা সমর্থকরা।
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী বলেন, আমি পাথরঘাটাবাসীকে ধৈর্য ধারন করার অনুরোধ করছি। বাবুর উপর বর্বর, নৃশংস হামলার প্রতিবাদ ও এর সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি।এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতার করতে মাঠে কাজ করছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com