1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বরগুনায় জাল টাকাসহ  যুবক আটক

মোঃ ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে
বরগুনার সদর উপজেলায় জাল টাকাসহ  ইমরান( ২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ইমরান(২৫ ) নামে ওই যুবককে আজ দুপুরের বরগুনা সদর উপজেলা চত্বর থেকে আটক করা হয়। তার বাড়ি সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামে। ইমরানের বাবার নাম খলিল খাঁ।
ওসি আরও বলেন, মঙ্গলবার দুপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতারক চক্রের এক সদস্যের কাছে টাকা পাঠাতে যান আটক যুবক। কুরিয়ার সার্ভিসের সদস্যরা সন্দেহজনক ভাবে তার হাতে থাকা পার্সেল খুলে জাল টাকা দেখতে পায়। টাকার সম্পর্কে জানতে চাইলে যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।ইমরানের কাছ থেকে ৮  হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি এই প্রতারক চক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে জাল মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলেন ওসি ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com