1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর ইটভাটার পুকুরে ভেসে উঠেছে কিশোরীর মরদেহ স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

বরিশালে জাতীয় পাট দিবস পালিত

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯০২ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বরিশালে জাতীয় পাট দিবস – ২০২৪ পালিত হয়। এসব আয়োজনের মধ্যে ছিলো আলোচনা সভা ও র‍্যালি। আজ (৬ মার্চ) সকালে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, বিভিন্ন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পাটচাষী ও পাটপণ্যের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় গৌতম বাড়ৈ আমাদের আবহমান কালের দেশীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে পাট ও পাটপণ্যকে বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করে তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এসময় তিনি পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষা করতে এবং পাট চাষে কৃষকদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করতে পাটপণ্যের ব্যবহার ও চাহিদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্য অতিথির মাঝে বক্তৃতা করেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক। তাঁদের বক্তব্যে দেশের স্বাধিকার আন্দোলনের সুদীর্ঘ ইতিহাসে আদমজী জুটমিলসহ নানা স্থানের পাটশ্রমিকদের অবদান, উচ্চ মানসম্পন্ন পাটপণ্যের প্রচার ও প্রসার, পাটশিল্পকে এগিয়ে নিতে বিভিন্ন দপ্তর ও অংশীজনদের মধ্যে সমন্বিত কার্যক্রম ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়। এসময় বক্তারা কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে পাটবীজের আমদানিনির্ভরতা কমানো ও জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে বিবেচনায় রেখে উন্নত মানের পাট চাষে তাঁদেরকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোঃ নওশের আজাদ। তাঁর উপস্থাপনায় সাম্প্রতিক বছরগুলোতে কাঁচা পাট ও পাটপণ্যের উৎপাদন এবং রপ্তানির পরিসংখ্যান, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’, ‘পাট আইন, ২০১৭’-এর মতো পাট ও পাটজাত পণ্যসংশ্লিষ্ট বিভিন্ন আইন ও বিধিমালার সুষ্ঠু প্রয়োগ, পরিবেশ সুরক্ষার পাশাপাশি নদীভাঙনের মতো দুর্যোগ প্রতিরোধে পাটের ভূমিকা, বাংলাদেশের বাস্তবতায় রপ্তানিযোগ্য পাটপণ্যের উচ্চ মূল্য সংযোজন সুবিধা, পাট চাষী ও পাটপণ্যের উদ্যোক্তাদের সুবিধার্থে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রদত্ত সেবার প্রসঙ্গ উঠে আসে। এরপর পাট দিবস উপলক্ষে প্রদর্শিত তথ্যচিত্রে পাটশিল্পের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন পদক্ষেপ দেখানো হয়।

এর আগে সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রধান অতিথির নেতৃত্বে র‍্যালিতে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।’

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com