1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

বরিশাল শিক্ষা বোর্ডে রেকর্ডসংখ্যক খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

মোঃ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া বরিশাল শিক্ষা বোর্ডের ১৩ হাজার ২৬৪ জন শিক্ষার্থী মোট ৩৮ লাখ ৪৩৭টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে গণিতে ৫ হাজার ৪৮৯টি। আর সব থেকে কম আবেদন করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে। রোববার বরিশাল শিক্ষা বোর্ড এই বিষয়টি নিশ্চিত করেছে।
ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পান। ফল প্রকাশের পর দিন ১১ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়। ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনিরীক্ষনের আবেদন নেয়া হয়েছে। জানা গেছে, চলতি বছর বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৭০২ জন। অংশ নিয়েছিলেন ৮২ হাজার ৯৩১ জন শিক্ষার্থী, এর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৮৫৩ জন। ছাত্রী ৪৪ হাজার ৭৮ জন ।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, যেসব পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন তাদের সবার খাতা পুনরায় যাচাই করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে রিকাউন্টিংয়ের ফল দেয়া হবে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com