1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

বর্ণিল আয়োজনে ইন্দুরকানীতে আমার দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের ইন্দুরকানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আমার দেশের নবযাত্রার ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আমার দেশের ইন্দুরকানী প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, বিআরডিবির সভাপতি ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন গাজী, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ইমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার উপপরিদর্শক সঞ্জীব ঢালী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর কবির তালুকদার, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মশিউর রহমান গাজী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক ইমরান হোসেন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহাগ হোসেন, দক্ষিণ ইন্দুরকানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মজুমদার, কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, চন্ডিপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনূস আকন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম, সিরাজুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দৈনিক আমার দেশ সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা একটি সত্যনিষ্ঠ পত্রিকা, যা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পত্রিকাটি সবসময় অবিচল থেকেছে। ভয়ভীতি ও ঝুঁকি উপেক্ষা করে পেশাদার সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে। পতিত ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে সংবাদ প্রকাশ করার কারণে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন বাংলাদেশে নবযাত্রার এক বছরে আমার দেশ আজ সাধারণ মানুষের কণ্ঠস্বর ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com