1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন কাউখালীতে সরকারি কোয়ার্টারে ভাড়া না দিয়ে লক্ষাধিক টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ভুট্টা ক্ষেত থেকে ১০ বছরের শিশুর লাশ উদ্ধার ব্যক্তিগত তহবিল থেকে সংস্কার উদ্যোগ ও উপহার সামগ্রী প্রদান- মাহবুবুল আলম সালেহী ঝিনাইদহ সফরে আইন মন্ত্রী প্রশাসন কে হুশিয়ারি – দুর্নীতির আশ্রয় নিলেই ডিপার্টমেন্টাল প্রসেডিং এর সাথে দুর্নীতির মামলাও দেওয়া হবে বাঁশখালীতে নব নির্বাচিত এমপি জহিরুল ইসলাম কে নাগরিক সংবর্ধনা পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণ করে হত্যা

বাঁশখালীতে নব নির্বাচিত এমপি জহিরুল ইসলাম কে নাগরিক সংবর্ধনা

আমানত করিম 
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা মার্কা বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা বাহারচরা ইউনিয়নের উদ্যোগে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৭ ফেব্রুয়ারী শুকবার) বিকালে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বাহারচরা ইউনিয়ন জামায়াতের আমীর হাসান আজাদ চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আমিরুল ইসলামের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী চট্টগ্রাম বাঁশখালী ১৬ আসনের ১১ দলীয় জোটের নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।
তিনি বলেন,আমরা কোথাও দুর্নীতি করবো না, দালালী করবো না, আমরা নিজেরা আমল করবো তার পর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে নমিনেশন দিবে ব্যাক্তি পরিচয় ভূলে গিয়ে তার পক্ষে কাজ করার আহবান জানান। আমরা পুরাতন কাপড় দিয়ে সংসার চালাবো লাইভ স্টাইল পরিবর্তন করবো না এবং বিলাসি জীবন যাপন করবো না।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
আরো উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোক্তার সিকদার,উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাঈল,উপজেলা জামায়াতের নায়বে আমীর আবদুর রহিম ছানবী,উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ,উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদী,মাওলানা মহিউদ্দিন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি সাদু রশিদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম,বাঁশখালী উত্তর ছাত্র শিবিরের  সভাপতি আজগর হোসেন, যুব বিভাগের সভাপতি মো.খোরশেদ আলী চৌধুরী সহ জামায়াতের ইসলামীর দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com