1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব পাকিস্তানে বিদেশি ২ নারী ধর্ষণ, গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ ৪ কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশি যুবতীর শরীর থেকে ২৯ লক্ষ টাকার সোনার বার উদ্ধার

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে
বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে দু’‌দেশের সীমান্তেই বিএসএফের হাতে ধরা পড়ে যায় নাজনীন। ওই যুবতীর শরীরে লুকিয়ে রেখেছিল সোনার বার গুলি। আগেও সে ভারত থেকে চকোলেট, বার –সহ নানা জিনিস পাচার করেছে বাংলাদেশে। এবার সেটা সম্ভব হয়নি।বিএসএফের যেন সন্দেহ না হয় তার জন্য বৈধ পাসপোর্ট দেখিয়েই পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল ওই যুবতী। চেকিং পয়েন্টে গিয়ে দাঁড়াবার পর তার ব্যাগ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। তবে যখন বিএসএফের মহিলা জওয়ানরা শরীরে মেটাল ডিটেক্টর দিয়ে চেক দেয় তখন সে ধরা পড়ে যায়।  বিএসএফের মহিলা জওয়ানদের জেরার কাছে অবশেষে সোনা নিয়ে পাচারের কথা স্বীকার করে ওই বাংলাদেশের যুবতী। সে মহিলা বিএসএফ জওয়ানদের জানায়, নিজের শরীরের ভিতরে সে সোনার বার লুকিয়ে ওপার থেকে এপারে এসেছে। সোনার বার পাচার করতেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে চাইছিল সে। অবশেষে ওই যুবতীর শরীর থেকে বিএসএফ উদ্ধার করেছে ২৯ লক্ষ টাকার চারটি সোনার বার।
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। বিএসএফ সূত্রে খবর, যুবতীর শরীর থেকে সোনার বার উদ্ধারের ঘটনাটি ঘটেছে ১২ফেব্রুয়ারি সোমবার।  বাংলাদেশি যুবতীর নাম নাজনীন নাহার। তবে সে বিবাহিত যুবতী। রাজধানী ঢাকায় ভুঁইয়াপাড়ার খিলগাঁওয়ে ওই যুবতীর  বাড়ি। বিএসএফের জেরার সময় সে জানিয়েছে, বাংলাদেশের বেনাপোল বাজারে আবিদুলের কাছ থেকে সে ওই সোনা নিয়ে  কলকাতায় নতুন বাজারে একজনের হাতে পাচার করার কথা ছিল। এই সোনা পাচার করতে পারলে ৬ হাজার টাকা কমিশন পেতওই যুবতী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com