1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ট্রেজারার হলেন কেন্দুয়ার ফরহাদ

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শাহরিয়ার হোসেন খান ফরহাদ বাংলাদেশ আইসিটি প্রফেশনালদের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী জাতীয় সংস্থা কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর নির্বাচনে ট্রেজারার নির্বাচিত হয়েছেন।

তিনি উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান খানের দ্বিতীয় পুত্র। বাবা ছিলেন একজন কর্পোরেট ব্যক্তিত্ব তথা অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও ৪ বারের সিবিএ সভাপতি (নেত্রকোণা জোন)।রোববার বেসরকারিভাবে ঘোষিত নির্বাচনের ফলাফলে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর ২০২৪-২০২৬ মেয়াদি ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ডা.শরীফ জিহাদ প্যানেলকে পরজিত করে ড. আরেফিন-ববী প্যানেল থেকে তিনি নির্বাচিত হোন।

এর আগে শাহরিয়ার হোসেন খান ফরহাদ বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ২০২১-২০২৩ মেয়াদি ব্যবস্থাপনা কমিটির জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করেন।আগারগাঁও শের-ই-বাংলা নগর আদর্শ মহিলা কলেজে এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সময়ে প্রেসিডেন্ট ছিলেন বুয়েটের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com