1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

বাগাতিপাড়ায় কৃষ্ণা কৃষি খামারের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

মোঃ জমশেদ আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে স্থানীয় জনসাধারণের ব্যানারে উপজেলার লোকমানপুর বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়। সভায় ১নং পাঁকা ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নেকবর হোসেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুর রহমান ও রাজু আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু নাঈম প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নেকবর হোসেন বলেন, সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের ৩০ একর জমি গত ৩০ নভেম্বর স্থানীয়দের লিজ প্রদান করা হয়। এরপর অদৃশ্য কারণে গত ৩ ডিসেম্বর অবৈধ ভাবে তা বাতিলও করা হয়। লোকমানপুরের জনসাধারণ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া, কৃষি খামারের সদ্য যোগদানকৃত ইনচার্জ খায়রুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে যুক্ত। অনিয়মের দায়ে এখান থেকে পূর্বেও তাকে বদলি করা হয়েছিল। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে আবারো এখানকার দায়িত্ব দেওয়া হয়েছে। তাই দুর্নীতিবাজ ইনচার্জ খায়রুল ইসলাম ও নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি খবির উদ্দিন মোল্লাকে ৩ দিনের মধ্যে এখান থেকে অপসারণসহ ৩০ একর জমির লিজ পুনবহালের দাবি জানাচ্ছি। অন্যথায়, নর্থ বেঙ্গল সুগার মিলের মেইন গেটে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com