1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার

বাগাতিপাড়ায় জোরপূর্বক কৃষকের জমি দখলের চেষ্টা

মোঃ জমশেদ আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে
কাগজপত্র না থাকার পরও নাটোরের বাগাতিপাড়ায় কৃষকের ৩০ শতাংশ জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। জমি দখল করতে না পেরে প্রভাবশালী চক্রটি খুন-জখমের হুমকী দিচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা গ্রামের ছাতিনতলা মাঠে।সরেজমিনে দেখা গেছে, ওই জমিসহ আরো ৪৫ শতাংশের মূল মালিক পাঁকা গ্রামের মিছু প্রামাণিক। তার মৃত্যুর পর পৈত্রিক সূত্রে ওই জমির মালিক হন সমশের আলী (২৩ শতাংশ) এবং জমশেদ আলী (২২ শতাংশ)। তারা বর্তমানে ওই জমি দখল করছেন। অথচ জমির মালিক না হয়েও ওই জমি নিজের বলে দাবি করছেন পাঁকা গ্রামের মৃত আতাহার আলীর ছেলে মাহাতাব আলী।ওই জমির বর্তমান মালিক সমশের আলী ও জমশেদ আলী জানান, আর.এস খতিয়ান অনুযায়ী তাদের পিতা মিছু প্রামাণিক উক্ত জমির মালিক ছিলেন। মিছু প্রামাণিকের মৃত্যুর পর তারা মালিক হয়ে দীর্ঘদিন ধরে ওই জমি ভোগ করছেন। অথচ হুট করে মোট জমি (৪৫ শতাংশ) মধ্যে ৩০ শতাংশ জমি নিজের বলে দাবি করছেন মাহাতাব আলী নামের এক ব্যক্তি। দখলে থাকার পরেও তারা ওই জমির ওপরে কোনো কাজ করতে গেলে লোকজন দিয়ে বাধা দিচ্ছে মাহাতাব। এমনকি খুন-জখমের হুমকীও দিচ্ছে।এ নিয়ে অভিযুক্ত মাহাতাব আলী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তবে ১নং পাঁকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বাদী-বিবাদীর সাথে কথা বলে এবং কাগজপত্র দেখে সুষ্ঠু সমাধাণ করা হবে। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক বলেন, ঘটনাটি নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com