1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি জামালপুরে সনাতন ঐক্য সংগঠনের উদ্যোগে শেষ হলো উল্টো রথযাত্রা ঢাকায় AIEAB–FAMSUN-এর আন্তর্জাতিক সেমিনার স্মার্ট ফিড মিল প্রযুক্তির প্রসারে আধুনিক সমাধান ও ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা

বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান

মোঃ আব্দুল্লাহ শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৬ নম্বর দক্ষিণ সাউথখালী ইউনিয়নের গাবতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর লক্ষাধিক টাকার মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম ভস্মীভূত হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার (৬ জুন) ভোর রাতে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের জীবিকার প্রধান অবলম্বন ছিল এসব দোকান। অগ্নিকাণ্ডে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর রাতে এ ঘটনা ঘটেছে। ৫ টি দোকানে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com