1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

বাগেরহাটে এইচএসসি শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক বিতরণ করেছেন “মনিরুল ইসলাম খান”

রাসেল শেখ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কচুয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাট ও কচুয়ার এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে পরীক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন কচুয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান। শুধু মাস্ক বিতরণই নয়, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব নিয়েও সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এ সময়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল রহমান রাসেল, ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ এবং কচুয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। এই আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসী মনে করছেন—এমন ইতিবাচক কর্মসূচি তরুণ সমাজকে সচেতন ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com