1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় সংঘটিত, নিহত -১

তালুকদার হাসান 
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

রামপালের মোংলা-খুলনা মহাসড়কের ফয়লাহাট খান জাহান আলী বিমানবন্দরের পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার (৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, খুলনা-মোংলা মহাসড়কে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা রামপাল-ফকিরহাটগামী আলমসাধুর মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন।

নিহত ব্যক্তি হলেন বাগেরহাট জেলার ফকিরহাট থানার ১ নম্বর বালিয়াডাঙ্গার শাহ আলম হাওলাদার (৪২)।

দুর্ঘটনার সংবাদ পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাটাখালী হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহত শাহ আলম হাওলাদার ফকিরহাট থেকে রামপালে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই শাহ আলম হাওলাদার নিহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com