1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাগেরহাট রামপালের ডাকরায় যুবককে মারপিট করে টাকা লুটের অভিযোগ

মোঃ শাহজালাল গাজী
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে
রামপালের ডাকরা বাজারে আমিনুল ইসলাম (২৮) নামের এক যুবককে মারপিট করে টাকা ও স্বর্ণের চেন ছিনতাইের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের পিতা শেখ আ. হামিদ। অভিযোগ পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার ডাকরা গ্রামের আ. হামিদের ছেলে আমিনুল ইসলাম সাগর গত ইংরেজি ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত পৌনে ৯ টায় চিংড়ি পোনা বিক্রি করে ডাকরা বাজার থেকে বাড়িতে ফিরছিলো। ওই সময় উপজেলার চ্যাটার্জীখালী গ্রামের সোনা সরদারের ছেলে জুয়েল সরদার,  প্রফুল্ল মিস্ত্রীর ছেলে বাদল মিস্ত্রী, বিনয় মন্ডলের ছেলে বিচিত্র মন্ডল ও অজিত মন্ডলের ছেলে জয়ন্ত মন্ডল বাজারের মেইন রাস্তায় তার গতিরোধ করেন। ওই সময় তারা দিলুর সেলুনের ভেতর ধরে নিয়ে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে। এ সময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা নগদ ৭৩ হাজার টাকা ও ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেন ছিনতাই করে নেয়। খবর পেয়ে তার স্বজনরা এসে আহত সাগরকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ব্যাপারে অভিযুক্ত জুয়েল সরদার, বাদল মিস্ত্রির কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করেন।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মারপিটের ঘটনায় একটা অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com