1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেখ ফরিদুল ইসলাম, নেতাকর্মীদের ভিতর উল্লাস

তালুকদার হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

রামপাল-মোংলা (বাগেরহাট-৩) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

গতকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে অবস্থানকালে তার মনোনয়ন নিশ্চিতের বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছেন তিনি।

এ ছাড়া তার ফেসবুকে শেখ ফরিদুল ইসলাম মনোনয়ন পেয়েছেন বলে স্ট্যাটাস দিয়েছেন।তাতে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে তার মনোনয়ন নিশ্চিতের খবর রামপাল – মোংলায় ছড়িয়ে পড়ায় দলীয় নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন।

 স্থানীয় নেতাকর্মীরা বলেন, শেখ ফরিদুল ইসলামকে মনোনীত করায় দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং যোগ্য প্রার্থীকে যথাযথ মূল্যায়ন করেছে।কারণ ফরিদ দীর্ঘ ১৮ বছর ধরে রামপাল-মংলার মানুষের পাশে ছিলেন।স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্র ঘোষিত সব আন্দোলন-কর্মসূচী পালন করেছেন।ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হামলা-মামলা মোকাবেলা করেছেন।হামলা-মামলার শিকার নেতা-কর্মীদের পাশে ছিলেন।

তারা আরও বলেন, এ আসনটিতে শেখ ফরিদুল ইসলাম অত্যন্ত জনপ্রিয়, আমরা সবাই মিলেমিশে ধানের শীষের প্রার্থী ফরিদুল ইসলামকে জয়ী করবো।

এর আগে ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনয়ন পান এ আসন থেকে।যদিও এর আগে এ আসনটিতে নির্বাচন করতেন বিএনপি-জামায়াত জোটের জামায়াত প্রার্থী।কিন্তু এবারই প্রথম এই আসনটিতে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেলেন বিএনপির লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি থেকে বাগেরহাট-৩ (রামপাল-মোংলায়) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি মনোনয়ন পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের নীতিনির্ধারণী নেতাদের প্রতি কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন,বিএনপি একটি বিশাল পরিবার, মনোনয়ন নিয়ে দলের ভিতর প্রতিযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক।দলের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে আসুন আমরা ব্যক্তিগত পছন্দ বা ছোটখাটো বিভাজন ভুলে গিয়ে দলের জন্য একসঙ্গে কাজ করি।সবাই ঐক্যবদ্ধ থেকে সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করি। এছাড়া নির্বাচনে আমি আপনাদের প্রার্থী হিসেবে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও কার্যকরী ভূমিকা প্রত্যাশা করছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com