1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
গত ২১ মে রাঙামাটির বাঘাইছড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক জনাব দীপেন দেওয়ান, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের উপ-জাতীয় বিষয়ক সম্পাদক নিকোলাস চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব জসিম উদ্দিন, রাঙামাটি জেলার সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহার সহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে দোকানপাট  ও সহায়-সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে পড়া পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিএনপি নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশা লাঘবে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
জনাব দীপেন দেওয়ান তার বক্তব্যে বলেন, “গণমানুষের দল হিসেবে বিএনপি সবসময় দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে জনগণের পাশে থাকে। তারেক রহমানের নির্দেশে আমরা আজ বাঘাইছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাইবোনদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই সরকারও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।
দলের পক্ষ থেকে নেতা কর্মীরা আরো জানান;এই ভয়াবহ অগ্নিকাণ্ড অসংখ্য পরিবারকে পথে বসিয়েছে। আমরা তাদের কষ্ট অনুধাবন করি এবং তাদের ঘুরে দাঁড়ানোর সংগ্রামে বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।
আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করছি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। আমরা আশা করি, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং বিত্তবানরাও এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসবেন।
উপস্থিত নেতাকর্মীরা আরো জানান, বিএনপির এই ত্রাণ বিতরণ কার্যক্রম ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনেছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তাদের এই মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com