1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত;

মোঃ সাব্বির হোসেন 
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগ—সব নারীর জন্য হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই কবির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস, একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, উপজেলা বন কর্মকর্তা আবু তাহের, পরিসংখ্যান কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি বেগম, বানারীপাড়া পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ, সাংবাদিক সাব্বির হোসেন ও কোডেক প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নারীরা।
সভায় বক্তারা বলেন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বৈষম্যের শিকার নারীরা কীভাবে সংগ্রামের মধ্য দিয়ে আত্মবিশ্বাসী ও অগ্রগামী হয়ে উঠছেন, সে বিষয়েও বক্তারা আলোকপাত করেন।
অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com