বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ পুড়িয়া গাঁজাসহ হৃদয় হাসান (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত হৃদয় পিরোজপুর জেলার নেছারাবাদ থানার কুনিয়ারি গ্রামের রুহুল আমিনের ছেলে।
মঙ্গলবার (২৪ মার্চ) বানারীপাড়া পৌরসভার মাহিন্দ্র স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারা অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব। অভিযান শেষে সাজাপ্রাপ্ত যুবককে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
মাদক নির্মূলে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।