1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

বানারীপাড়া’র চাখারে ৩০ পিচ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী সজল গ্রেফতার

মো: সাইদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
বানারীপাড়ায় ৩০ পিচ ইয়াবা (মাদক) সহ সজল হাওলাদার(২৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২২মে,শুক্রবার  বিকেল সাড়ে পাচটার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মো: জাহিদুল ইসলাম খানের নেতৃত্ব মাদক বিরোধী অভিযানে উপজেলার চাখার ইউনিয়নের পশ্চিম চাখার গ্রামের হাওলাদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।সজল পশ্চিম চাখার গ্রামের মৃত্যু ফজলে হাওলাদারের ছেলে। সজলের বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো: মজিবুর রহমান জানান, ২৩ মে সকালে সজলকে বরিশাল জেলা কোর্ট হাজতে প্রেরন করা হবে।তিনি বলেন,@ মাদকের ব্যাপারে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা। বানারীপাড়াকে মাদকমুক্ত করে নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিতভাবে এ রকম অভিযান অব্যাহত থাকবে।মাদকমুক্ত বানারীপাড়া গড়ার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com