1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত অঙ্গীকার

যিশাই মুরমু হীরা
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

পীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমের হাত থেকে রক্ষা করতে গতকাল পীরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সভায় ‘বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত পীরগঞ্জ উপজেলা প্রকল্প’-এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম কেবল একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার পথে বড় বাধা। এই বাধা দূর করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী ও প্রচার-প্রচারণা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা পীরগঞ্জকে একটি নিরাপদ ও শিশুবান্ধব মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশনের কারিগরি নির্দেশনায় এই কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com