1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

বাসন্তী-সুবল ফাউণ্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার ছনদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্বচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৮ মে রবিবার সকালে প্রধান শিক্ষক জনাব আনজুমান আরা’র সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাউজান বাসন্তী-সুবল ফাউণ্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব তপন কান্তি দাশ। ফাউন্ডেশনের মহাসচিব ও সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী এর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব শিবু প্রসাদ দত্ত, সংগঠক ডা: বিধান মিত্র,বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জনাব সুভাষ দাশ,ফটোশিল্পী আশীষ চৌধুরী, প্রকৌশলী সুভাষ গুহ,তবলা শিল্পী কানুরাম দে, নারী সংগঠক উষা আচার্য,অশ্রু চৌধুরী ও রুপনা চৌধুরী রুপা। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা আমান,ইয়াছমিন রিকু,তাহমিনা আজিম,নারগিস হোসনেয়ারা এবং সাকী দাশ।প্রধান অতিথি লায়ন তপন কান্তি দাশ ১ম শ্রেণির নাহিদা সুলতানা, ২য় শ্রেণির মো: ফোরকান, ৩য় শ্রেণির তাসপিয়া সুলতানা মনি,৪র্থ শ্রেণির মৃন্ময়ী দে ও ৫ম শ্রেণির ফাল্গুনী দেবীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন। এ সময় তিনি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড স্বরুপ। যে জাতি শিক্ষায় যত উন্নত সে জাতি তত বেশি এগিয়ে। আজকের শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে মাতৃভূমিকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে এবং বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com