1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

বাসাইলে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

মোঃমিনহাজ উদ্দিন সুমন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের বাসাইলে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে বাসাইল বাজারের নিউ গ্রামীণ জুয়েলারি ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাসাইল বাজারের উত্তরপাশে নিউ গ্রামীণ জুয়েলারি ওয়ার্কসপের মালিক শ্যামল সরকার প্রতিদিনের ন্যায় সোমবার (২ ডিসেম্বর) রাতে দোকানটি বন্ধ করে বাড়িতে চলে যায়। পরে মঙ্গলবার সকালে তিনি দোকানটি খুলে ভেতরে প্রবেশ করে জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন। এসময় টিনের বেড়া ও চাল কাটা অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে বাজারের লোকজন এসে ভির জমায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।দোকানটির মালিক শ্যামল সরকার বলেন, ‘রাতের আধারে টিনের চাল ও বেড়া কেটে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে। এসময় দোকানে থাকা প্রায় ৫ লাখ টাকার স্বর্ণ ও রূপা চুরি করে নিয়ে যায় তারা। এ ঘটনায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বাজারে নাইটগার্ড থাকা অবস্থায় কিভাবে চুরি হয় বুঝি না।বাসাইল বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হক বলেন, ‘এরআগেও বাজারের কয়েকটি দোকানে চুরি হয়েছে। নাইটগার্ড বাড়ানো হয়েছে, তারপরও চুরি হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসনের এদিকে একটু নজর বাড়ানো উচিৎ।বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com