1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

বিএনপির অবরোধের মধ্যে গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে নাশকতার একদিন পর ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল শুরু

আনন্দ রায় 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে
বিএনপির অবরোধের মধ্যে গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে নাশকতার একদিন পর ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বুধবার ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজন্দ্রেপুর স্টেশনের অদূরে লাইন কেটে ট্রেনে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে নিহত হন একজন এবং আহত হন বেশ কয়েকজন। এছাড়া, ৬০০ ফুট রেল সড়ক ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল। সাড়ে ১৫ ঘণ্টা পর রেল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় লাইন ট্রেন চলাচলের জন্য উপযোগী করে তোলে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোরে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং নিরাপদে মেরামত করা অংশ চলাচল করে। এছাড়া, ময়মনসিংহ থেকে কিছু সময়ের মধ্যে জামালপুর কমিউটার ট্রেন ও যমুনা এক্সপ্রেস ট্রেন মেরামত করা অংশ দিয়ে ঢাকা প্রবেশ করবে। এখন ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে।শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিনটি ট্রেন চলাচল করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com