১১৩-পটুয়াখালী-৪ কলাপাড়া-রাঙ্গাবালী মহিপুর কুয়াকাটা আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
বিএনপির কলাপাড়া উপজেলা সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌরসভা বিএনপির সভাপতি গাজী মো ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার উপস্থিত থেকে এবিএম মোশাররফ হোসেনের পক্ষে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মনোনয়ন পত্র সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এই আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগে থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। তবে বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করিনি।