1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

বিএনপির ত্রাণ তহবিলে মোংলার তৃতীয় লিঙ্গের অনুদান প্রদান

মোঃ শাহজালাল গাজী
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

আগস্ট মাসে দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনবার্সন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছে বাগেরহাটের মোংলা উপজেলার তৃতীয় লিঙ্গের একটি প্রতিনিধি দল।রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে অনুদানের নগদ ১ লক্ষ টাকা দেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি শিখা রানী।

তৃতীয় লিঙ্গের দেয়া অনুদানের নগদ টাকা গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড জাহিদ হাসান।এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী, থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ তাজউদ্দিন বাদশা, চাঁদপাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ শুভ প্রমুখ।

তৃতীয় লিঙ্গের মোংলার দায়িত্বপ্রাপ্ত শিখা রাণী এ প্রতিবেদককে বলেন, আমাদের সাধ্য সীমিত। আমরা মানুষের সহায়তা নিয়ে জীবন যাপন করি। আমরাও এ দেশের মানুষ। আমাদের দেশের কয়েকটি জেলা স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে। বন্যা কবলিত এলাকায় অধিকাংশ ঘর-বাড়ী নষ্ট হয়ে গেছে। অনেকে ঘর ছাড়া খোলামাঠে বসবাস করছে। আমরা চাই তারা ভালো থাকুক। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের উন্নয়নে আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com