1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির সফল সাংগঠনিক সম্পাদক ও যোগ্য উত্তরসূরি শামা ওবায়েদ

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
শামা ওবায়েদ একজন বিচক্ষণ ও চৌকশ রাজনীতিবিদ । তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক । শামা ওবায়েদ পিতার উত্তরসূরি একমাত্র কন্যা হিসেবে ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলায় নিরলসভাবে বিএনপির পক্ষ থেকে কাজ করে যাচ্ছেন । একই সাথে ঢাকা বিভাগীয় সাংগঠনিক রাজনৈতিক  কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন । পিতার উত্তরসুরি কন্যা হিসেবে এলাকার আনাচে কানাচে  পিতার অনুসারীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রেখেছে । নগরকান্দা ও সালথা উপজেলায় নেতা কর্মীদের মন জয় করে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে ।
শামা ওবায়েদ এলাকার সাধারণ জনগণের সুখ দুঃখের সাথী হয়ে প্রতি সপ্তাহে গ্রামের বাড়ি ও নিজ আসন নগরকান্দা – সালথায় আসছে  ।
কে এই বিএনপির সাংগঠনিক সম্পাদক  শামা ওবায়েদ :
তিনি হচ্ছেন বাংলাদেশের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির সাবেক মহাসচিব  ও  সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান এর একমাত্র কন্যা । শামা ওবায়েদ ছোটকাল থেকেই পিতার রাজনীতি অনুসরণ করে আসছিলেন।
 পিতা কে এম ওবায়দুর রহমান এর মৃত্যুর পরে একমাত্র উত্তরসূরি হিসেবে নগরকান্দা ও সালথায় বিএনপির রাজনীতির হাল ধরেছেন তিনি। শামা ওবায়েদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (নগরকান্দা – সালথা) নির্বাচনী আসন – ২ এ বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন ।

শামা ওবায়েদ এর রাজনৈতিক ও নৈতিক গুণাবলী :
বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী হাসিনার আমলে বহু অত্যাচার নির্যাতন ও রাজনৈতিক মামলার আসামী হয়েছেন শামা ওবায়েদ । তার পক্ষের নেতা কর্মীরা ও রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার হামলা – মামলার শিকার হয়েছে। প্রত্যেকটি নেতা কর্মী ও তাদের পরিবারের খোজ খবর নিয়মিত রাখেন শামা ওবায়েদ। তার নেতা কর্মীরা এজন্য তাকে মানবিক নেত্রী এবং রাজনীতির অগ্নি কন্যা বলে।

গত বছরের ৫ ই আগষ্ট এর পর থেকে ফরিদপুরের নগরকান্দা ও সালথায় গ্রাম্য দলাদলি,  সংঘর্ষ নিরসনে দিন রাত কাজ করে যাচ্ছেন শামা ওবায়েদ ও তার রাজনৈতিক কর্মীরা।
রাজনৈতিক বোদ্ধারা মনে করেন, শামা ওবায়েদ এর রাজনৈতিক চিন্তা,  ধ্যান,  ধারণা ও দুরদর্শিতার জন্য নগরকান্দা ও সালথার মাটি এবং মানুষের নেতা তিনি।   আগামী  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে বলে ও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com