1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

কামরুল আহসান সোহাগ 
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে শহরে একটি র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার সড়কে এসে সমবেত হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বাড়িয়ে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান পান্নার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি জিয়াউল আহসান, জনপ্রিয় সাবেক কমিশনার ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সনাকের সহ-সভাপতি আফজাল হোসেন লাভলু, প্রভাষক মো. কাইয়ুম খান তনু ও মো. রিয়াজুল হক রেজা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com