1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

“বুননের পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ”

তানভীর হক শাকিল
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

“শ্রীরামপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং” এর প্রাঙ্গণে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সেচ্ছাসেবী, সৃজনশীল ও শিল্প সংশ্লিষ্ঠ সংগঠন “বুনন” । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুননের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: হেলাল উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন একই বিভাগের সহযোগী অধ্যাপক এস. এম. আব্দুর রাজ্জাক স্যার এবং বুননের ২১-২২ কার্যনির্বাহী কমিটির সভাপতি রাফিউল ইসলাম রাফি, এছাড়া বর্তমান কমিটির সভাপতি মো নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক দীপ কুন্ডু ও অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

আজ ০৪ ফেব্রুয়ারি ২০২৪ রোজ রবিবার দুপুর ৩:১৫ মিনিটে শ্রীরামপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এর নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করা হয় এই খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।

বুননের পক্ষ থেকে এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী হিসেবে দীর্ঘ সময় খাওয়ার জন্য চল, ডাল, তেল, আটা ও শীতবস্ত্র হিসেবে কম্বল ও তোষক দেওয়া হয়।

এতিম শিশুদের কে উদ্দেশ্য করে অধ্যাপক ড. হেলাল উদ্দিন স্যার বলেন, “আমি যখন থেকে জেনেছি বুনন অসহায় মানুষদের জন্য কাজ করে তখন থেকে আমি তাদের সাথে আছি। আজ এই বাচ্চাদের সাথে আছি, তাদের মুখের হাসির কারণ হতে পেরেছি এটা খুবই আনন্দের। বুননের কার্যক্রম এভাবে সফলতা পাক এমন আশাবাদ ব্যক্ত করছি ।” সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক স্যার বলেন, “আমাদের আরো আগে তোমাদের(এতিম শিশুদের ) কাছে আসতে হতো তবে তোমাদের কাছে আমরা এর পর থেকে বার বার আসবো। তোমাদের প্রয়োজনের সবটুকু পূরণ না করতে পারলেও আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করবো ।”

এছাড়া রাফিউল ইসলাম রাফি বলেন,”বুনন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সকল কার্যক্রম গুলো করে সেগুলো থেকে যে উপার্জন আমাদের হয় তা থেকেই আমরা এমন সহযোগিতা করি। বুননের এমন কার্যক্রম অবিরত থাকুক।”

পরিশেষে বুননের সভাপতি মো নাহিদুর রহমান বলেন, “আমি নিজে একজন এতিম, আমার বাবা মারা গিয়েছেন ২২ বছর আগে। তাই আমি বুঝি একজন এতিমের কি কষ্ট। সেই আক্ষেপের জায়গা থেকে আমি সব সময়ই চেয়েছি এমন এতিম শিশুদের সাহায্য করার জন্য। আমাকে এই সাহায্য করার, সেবা করার সুযোগ করে দিয়েছে ‘বুনন’। এজন্য আমি বুননের উত্তর উত্তর সফলতা কামনা করি।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com