বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রংপুর মহানগর মহিলা দলের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি ও সাধারণ সম্পাদক মোছা: আরজানা বেগম। এছাড়াও, মহানগর মহিলা দলের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীগণ এই দোয়া মাহফিলে শরিক হয়ে দেশনেত্রীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন। এ সময় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান এবং অবিলম্বে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।