1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এস এম হাবিবুর রহমান,
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে
মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা।
​এ সময় সংগঠনের  আহ্বায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শুভ মোল্ল্যা, সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, যুগ্ম সদস্য সচিব আকাশ শেখ এবং নাইম শিকদার, আহসান হাবিব সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মমর্যাদা ও অধিকার আদায়ের সংগ্রামের প্রথম সোপান। তারা জোর দিয়ে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ কেবল মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্যই ছিল না, বরং তা ছিল ন্যায়বিচার ও সাম্যের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গঠনের আজীবন প্রেরণা।
​বক্তব্যে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে সমাজের বিভিন্ন স্তরে যখন বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠছে, তখন একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
​কর্মসূচির শেষ পর্যায়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com