বোনের এক দিন পর ভাইয়ের আত্মহত্যা
শামীম আহমেদ
-
প্রকাশের সময় :
বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
-
২২৮
বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়ায় পপি আক্তার (১৪) ও রাজন মিয়া (১৭) নামের সহোদর ভাই-বোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ও গত রবিবার উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে ঘটে। নিহতরা উপজেলার রোয়াইলবাড়ী-আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলেমেয়ে।
মৃত পপি আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং রাজন মিয়া কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পপি আক্তার রবিবার সন্ধ্যার দিকে কীটনাশক পান করে গুরুতর আহত হলে তাকে পাশের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তার মৃৃত্যু হয়। বোনের মৃত্যুর শোকে মঙ্গলবার দুপুরে বসতঘরের আড়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মারা যায় কলেজপড়ুয়া রাজন মিয়া। রোয়াইলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লুৎফর রহমান বলেন, পপি আক্তার বিষ খেয়ে এবং রাজন মিয়া ফাঁসিতে ঝুলে এ আত্মহত্যা করেছে।কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক পিপিএম জানান, এ বিষয়ে গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ